যুক্তরাজ্যের ধনী ক্রীড়াবিদদের তালিকায় নতুন ইতিহাস গড়লেন বেকহ্যাম

ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সাবেক তারকা ডেভিড বেকহ্যাম ব্রিটেনের প্রথম বিলিয়নিয়ার ক্রীড়াবিদ হিসেবে ইতিহাস গড়েছেন। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ‘সানডে টাইমস রিচ লিস্ট’-এর চলতি বছরের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বেকহ্যাম

প্রতিবেদনের সংকলকদের মতে, এ বছর বেকহ্যাম ও তার স্ত্রী ভিক্টোরিয়ার সম্মিলিত সম্পদের পরিমাণ প্রায় ১.১৮৫ বিলিয়ন পাউন্ডে পৌঁছেছে, যা প্রায় ১.৫৮৩ বিলিয়ন মার্কিন ডলার। এর ফলে তারা যুক্তরাজ্যের ধনী ক্রীড়াবিদদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। তালিকার শীর্ষে রয়েছেন ফর্মুলা ওয়ান–এর সাবেক প্রধান নির্বাহী বার্নি একলস্টোনের পরিবার, যাদের সম্পদের পরিমাণ প্রায় ২ বিলিয়ন পাউন্ড।

২০১৩ সালে ফুটবলকে বিদায় জানান বেকহ্যাম। বর্তমানে তিনি মেজর লীগ সকারের ক্লাব ইন্টার মায়ামির সহ-মালিক, যার বাজারমূল্য আনুমানিক ১.০৭ বিলিয়ন পাউন্ড। পাশাপাশি তিনি অ্যাডিডাস ও হুগো বসের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের সঙ্গে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন।

ক্লাব ফুটবলে তার বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। এরপর তিনি খেলেছেন রিয়াল মাদ্রিদ, এলএ গ্যালাক্সি, এসি মিলান এবং প্যারিস সেন্ট জার্মেইনে।

ভিক্টোরিয়া বেকহ্যাম ‘স্পাইস গার্লস’ ব্যান্ডের মাধ্যমে জনপ্রিয়তা পাওয়ার পর নিজের ফ্যাশন ব্র্যান্ডের মাধ্যমে বিপুল সম্পদ গড়ে তুলেছেন।

ধনী ক্রীড়াবিদদের তালিকায় বেকহ্যামের পরেই রয়েছেন সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন, যিনি পঞ্চম স্থানে আছেন। তার সম্পদের পরিমাণ প্রায় ৪৩৫ মিলিয়ন পাউন্ড। গলফ তারকা ররি ম্যাকইলরয় রয়েছেন সপ্তম স্থানে, সম্পদ প্রায় ৩২৫ মিলিয়ন পাউন্ড।

বক্সার অ্যান্থনি জশুয়া ২৪০ মিলিয়ন পাউন্ড নিয়ে অষ্টম স্থানে, আর তার প্রতিদ্বন্দ্বী টাইসন ফিউরি ১৬২ মিলিয়ন পাউন্ড সম্পদ নিয়ে নবম স্থানে রয়েছেন। বায়ার্ন মিউনিখ ও ইংল্যান্ডের স্ট্রাইকার হ্যারি কেইন এবং সাবেক টেনিস তারকা অ্যান্ডি মারে যৌথভাবে দশম স্থানে আছেন, যাদের প্রত্যেকের সম্পদ প্রায় ১১০ মিলিয়ন পাউন্ড।

অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-মালিক জিম র‌্যাটক্লিফের সম্পদ উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে তালিকায় নিচের দিকে নেমে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, তার কোম্পানি আইএনইওএস-এর আর্থিক চ্যালেঞ্জ, ঋণ বৃদ্ধি ও লোকসানের কারণে এই পতন হয়েছে।

এছাড়া বক্সিং ও স্পোর্টস প্রোমোশন প্রতিষ্ঠান ‘ম্যাচরুম স্পোর্ট’-এর প্রতিষ্ঠাতা ব্যারি হার্ন এবং তার ছেলে এডি হার্ন যুক্তরাজ্যের বিলিয়নিয়ার তালিকায় যুক্ত হয়েছেন।

Zoom Bangla News

Zoom Bangla News

inews.zoombangla.com

Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google

Leave a Comment