ইরানি-সৌদি পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে গুরুত্বপূর্ণ ফোনালাপ

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির প্রেক্ষাপটে টেলিফোনে এক বিশেষ আলোচনায় মিলিত হয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। আব্বাস আরাঘচির অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতির বরাতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইরানি-সৌদি পররাষ্ট্রমন্ত্রী

আলোচনায় সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং চলমান কূটনৈতিক ঘটনাবলী নিয়ে দুই দেশের শীর্ষ কূটনীতিক দীর্ঘ সময় মতবিনিময় করেন।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী এই ফোনালাপে বিশেষ করে গাজা ও লেবাননের চলমান সংকট নিরসনে যুদ্ধবিরতি সংক্রান্ত অগ্রগতির ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ অঞ্চলের উত্তেজনা কমাতে এবং রক্তক্ষয়ী সংঘাত বন্ধে ইরান সরকারের নেওয়া সাম্প্রতিকতম কূটনৈতিক প্রচেষ্টা ও পদক্ষেপগুলো সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বিস্তারিতভাবে অবহিত করেছেন।

বিবৃতিতে জানানো হয়েছে, এই আলোচনার মূল উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার লক্ষে দুই প্রভাবশালী দেশের মধ্যে সমন্বয় বৃদ্ধি করা।

যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তেহরান সংঘাতের বিস্তার রোধে এবং যুদ্ধবিরতি কার্যকরে সব ধরনের কূটনৈতিক চ্যানেল সক্রিয় রেখেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রীও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং সংকট সমাধানে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।

Leave a Comment