‘ধুরন্ধর ২’-এর বক্স অফিসে ঝড়, ৩৮ দিনে আয় কত

আদিত্য ধরের পরিচালনায় বড় পর্দায় ফেরা ‘ধুরন্ধর ২’ বক্স অফিসে রীতিমতো রাজত্ব করছে। ২০২৬ সালের মার্চে মুক্তির পর থেকেই প্রেক্ষাগৃহে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে ছবিটি। রণবীর সিংয়ের শক্তিশালী অভিনয় ও টানটান অ্যাকশনে ভরপুর গল্পে মুগ্ধ দর্শক।

ধুরন্ধর ২

ছবিটির অগ্রিম বুকিং থেকেই আয় হয় ৪৩ কোটি টাকা। মুক্তির প্রথম দিনেই ১০২.৫৫ কোটি টাকার বিশাল ওপেনিং করে আলোচনায় আসে ‘ধুরন্ধর ২’।

‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, মুক্তির ৩৮তম দিনে শনিবার ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ২.৯৫ লক্ষ টাকা। তবে এখন পর্যন্ত ভারতের বাজারে ছবিটির মোট নেট কালেকশন পৌঁছেছে প্রায় ১১২৭.১৪ কোটি টাকায়, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় বক্স অফিস রেকর্ড।

বর্তমানে ছবিটি প্রেক্ষাগৃহে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। তবুও দর্শক আগ্রহ ও হল ভিড় কমেনি, বিশেষ করে ছবির গানগুলো তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

আরও পড়ুনঃ

সাবিলা নূরকে ‘বাংলার উরফি জাভেদ’ বলছেন নেটিজেনরা

রণবীর সিং ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন সারা অর্জুন, অর্জুন রামপাল, আর মাধবন, রাকেশ বেদি ও দানিশ পাণ্ডোর। সিক্যুয়েল হিসেবে আগের কিস্তির চরিত্রগুলো ফিরে এসে দর্শকদের প্রত্যাশা পূরণ করেছে বলেও মনে করছেন সিনেমাপ্রেমীরা।

Leave a Comment