ইইউ’র সাত প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিষেধাজ্ঞা দিল চীন

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে রপ্তানি নিয়ন্ত্রণ ব্যবস্থা জারি করেছে চীন। শুক্রবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। এর ফলে তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর কাছে ‘দ্বৈত ব্যবহার’ পণ্য রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞা


চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে এফএন হেরস্টাল, ফাব্রিক ন্যাশনালি ডি হেরস্টাল, অমনিপোল এ.এস, হেনসোল্ড এজি, এক্সক্যালিবার আর্মি স্পল.এস.আর.ও, স্পেসকনো আইএনসি, ওদস্তেপনি জাভোদ এস.আর.ও, ভিজেডএলইউ অ্যারোস্পেস এ.এস এবং এফএন ব্রাউনিং।

বাণিজ্য মন্ত্রণালয় জানায়, এখন থেকে কোনো বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান এসব প্রতিষ্ঠানে দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য সরবরাহ বা স্থানান্তর করতে পারবে না। পাশাপাশি সংশ্লিষ্ট সব ধরনের চলমান কার্যক্রমও বন্ধ রাখতে হবে।

‘দ্বৈত ব্যবহার’ পণ্য বলতে এমন প্রযুক্তি বা সামগ্রীকে বোঝানো হয়, যা বেসামরিক ও সামরিক—উভয় ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে, এমনকি কিছু ক্ষেত্রে গণবিধ্বংসী অস্ত্র তৈরিতেও এর প্রয়োগ থাকতে পারে।

মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, দেশের আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিষয়টি ইউরোপীয় পক্ষকে আগে থেকেই অবহিত করা হয়েছিল। তার দাবি, এই পদক্ষেপ মূলত সেইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেওয়া হয়েছে, যারা তাইওয়ানের সঙ্গে অস্ত্র বাণিজ্য বা সামরিক সহযোগিতায় জড়িত।

বাংলাদেশকে ২৫০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

তবে চীন জানিয়েছে, এ সিদ্ধান্ত ইইউর সঙ্গে স্বাভাবিক বাণিজ্য সম্পর্ককে প্রভাবিত করবে না এবং নিয়ম মেনে চলা ইউরোপীয় প্রতিষ্ঠানগুলোর উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

Leave a Comment