দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের হালনাগাদ তথ্য প্রকাশ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য পরিবর্তন দেখা গেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিজার্ভ এখন দাঁড়িয়েছে ৩৫ দশমিক ১১ বিলিয়ন মার্কিন ডলারে।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ১১৭ দশমিক ৫০ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৪৮৪ দশমিক ০১ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে গত ২১ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ১২৫ দশমিক ৯০ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ৩০ হাজার ৪৫৯ দশমিক ০১ মিলিয়ন ডলার।

আরও পড়ুনঃ

বাংলাদেশিদের সহজে চিকিৎসা ভিসা দেয়ার প্রতিশ্রুতি ভারতের

উল্লেখ্য, নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

Leave a Comment