৫ পুলিশ কর্মকর্তাকে বদলি – Bangla News

শেরপুর, নাটোর ও খুলনা জেলার তিন পুলিশ সুপারসহ পাঁচ এসপিকে বদলি করা হয়েছে।

BD Police
ছবি: সংগৃহীত

মঙ্গলবার (২১ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌসিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, শেরপুর জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলামকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে বদলি করা হয়েছে, খুলনা কেমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ তাজুল ইসলামকে খুলনা জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এবং খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমানকে পিবিআইতে বদলি করা হয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) এ কে এম জহিরুল ইসলামকে শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ কবে, জানালেন শিক্ষামন্ত্রী

অন্যদিকে নাটোরের পুলিশ সুপার মুহাম্মদ আবদুল ওয়াহাবকে এপিবিএনে এবং পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে নাটোরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

Leave a Comment