বাগবাড়ীতে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পিতৃভূমি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে আজ খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

খাল খনন কর্মসূচি

সোমবার (২০ এপ্রিল) বেলা পৌনে ৪টার দিকে নশিপুরে তিনি কোদাল দিয়ে মাটি কেটে চৌকিদহ খালের খনন কার্যক্রমের সূচনা করেন।

এ সময় বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মো. মোরশেদ মিলটন, জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মো. হেলালুজ্জামান তালুকদার উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ বাংলাদেশ পুলিশে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করবেন যেভাবে

এর আগে, বাগবাড়ীর শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ করেন তারেক রহমান।

উল্লেখ্য, আজ সকাল ৯টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম বগুড়া সফর।

Leave a Comment