২ এপ্রিল ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে দেশের বাজারে বেড়েছে স্বর্ণের দাম। বুধবার (১ এপ্রিল) ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৭ হাজার ৯শ ৭৭ টাকা করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

২২ ক্যারেট স্বর্ণের ভরি

ওইদিন সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। মঙ্গলবার (৩১ মার্চ) যা ছিল দুই লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। নতুন দাম বুধবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। আজ বৃহস্পতিবারও একই দামে বিক্রি হচ্ছে স্বর্ণ।

সংগঠনটি জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

আরও পড়ুনঃ

পে-স্কেল বাস্তবায়নে আইএমএফের ‘না’

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা।

Leave a Comment