১৩ এপ্রিল সাধারণ ছুটি যেসব জেলায়

আগামী ১৩ এপ্রিল সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এ ছুটি পাবে দেশের তিন জেলা।

সাধারণ ছুটি

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ে উপসচিব ফরিদা ইয়াসমিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলার জন্য শুধু এই ছুটি প্রযোজ্য।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এতে আরও বলা হয়, তিনটি পার্বত্য জেলা ছাড়া দেশের অন্যত্র জেলা সমূহের জন্য জনগোষ্ঠীর জন্য এই ছুটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।

Leave a Comment