সকাল ৯টা–বিকেল ৪টা পর্যন্ত চলবে সরকারি বেসরকারি অফিস

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি জানিয়েছেন, সরকারি বেসরকারি অফিসের সময় ১ ঘণ্টা করে কমিয়ে আনা হয়েছে। নতুন সময় অনুযায়ী, সকাল ৯টা থেকে অফিস চলবে বিকেল ৪টা পর্যন্ত। জ্বালানি ব্যয় ৩০ শতাংশ কমানো হবে। নতুন যানবাহন কেনা হবে না।

অফিস

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

শপিং মল এবং সব দোকানপাট সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, দেশে চলমান জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংকের কর্মঘণ্টা নিয়েও নতুন সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, আগামী রোববার (৫ এপ্রিল) থেকে দেশের সব ব্যাংক সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চালু থাকবে।

Leave a Comment