শোকে ভেঙে পড়া জুবিন গার্গের স্ত্রী এখন হাসপাতালে

ভারতীয় গায়ক জুবিন গার্গ-এর স্ত্রী গরিমা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বামীর মৃত্যুশোকের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, যার প্রভাব তার শারীরিক অবস্থাতেও পড়ে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তাকে শুক্রবার দুপুরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

জুবিন

চিকিৎসকেরা জানান, তিনি রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। শারীরিক অস্বস্তি বাড়তে থাকায় ঝুঁকি এড়াতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় দেখা যায়, তার রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় অনেক কমে গিয়েছিল, যা উদ্বেগজনক অবস্থার সৃষ্টি করে।

চিকিৎসকদের মতে, গত কয়েকদিনের অনিদ্রা, অনিয়মিত খাবার গ্রহণ এবং তীব্র মানসিক চাপই তার এই শারীরিক অবনতি ঘটিয়েছে। বর্তমানে ডা. চন্দন মোদকের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তার চিকিৎসা করছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, গরিমা এখন কিছুটা স্থিতিশীল থাকলেও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সম্পূর্ণ সুস্থ হতে আরও কয়েকদিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিংয়ের সময় জুবিন গার্গ সিঙ্গাপুরে অচেতন অবস্থায় উদ্ধার হন এবং পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।

Leave a Comment