স্বৈরাচারী হাসিনা সাদেক হোসেন খোকাকে মৃত্যুর আগে দেশে আসতে দেয়নি, সেই হাসিনা আজ দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ও বিএনপি নেতা ব্যারিস্টার ইশরাক হোসেন। মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকার নয়াপল্টন আনন্দ কমিউনিটি সেন্টারে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, মৃত্যুর আগে আমরা তার (সাদেক হোসেন খোকা) পাসপোর্টের জন্য আবেদন করি, তিনি দেশে ফেরার ইচ্ছে পোষণ করেছিলেন। কিন্তু খুনি, স্বৈরাচার ও ফ্যাসিস্ট হাসিনা তাকে দেশে আসতে দেয়নি। দেশে মৃত্যুবরণ করতে দেয়নি। তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী-সহকর্মী, বন্ধুবান্ধব ও পাড়াপ্রতিবেশী কারও সঙ্গে শেষ দেখা করতে দেয়নি। কিন্তু আজকের ভাগ্যে কী নির্মম পরিহাস এবং আল্লাহর কী বিচার ওই হাসিনা আজ পালিয়ে গেছে দেশ থেকে। এই বাংলাদেশে তার মৃত্যু বা দাফন হবে কি না, সেই নিশ্চয়তা আমরা কেউ দিতে পারি না।
নিজের বাবাকে স্মরণ করে ইশরাক হোসেন আরও বলেন, আজকে আমার বাবা যদি জীবিত থাকতেন হয়তো আমি নির্বাচনও করতাম না এবং রাজনীতিতেও এত দ্রুত আসতাম না।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইশরাক বলেন, তারা হয়তো আমার বাবার স্মৃতি স্মরণ রেখে আমাকে ঢাকা-৬ থেকে মনোনয়ন দিয়েছেন। আমি আপনাদের অনুরোধ জানাব, দল যাকেই মনোনয়ন দিক, আমরা ইনশাআল্লাহ ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করার জন্য ঢাকা মহানগর দক্ষিণ থেকে সর্বোচ্চ চেষ্টা করব।
জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট, অধ্যাদেশ জারি
সবশেষে সবার কাছে তিনি তার বাবার আত্মার মাগফিরাত কামনা করেন।