তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে ইসি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃতীয় ধাপের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তৃতীয় ধাপের হালনাগাদের পর খসড়া ভোটার তালিকায় ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন।

Election Commusion

Election Commusion

রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, ‘দেশে এখন ভোটার ১২ কোটি ৭৬ লাখ ১২ হাজার ৩৮৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৩৮২ আর মহিলা ভোটার ৬ কোটি ২৮ লাখ ৫০ হাজার ৭২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩০।’

তিন মাসেই বিচ্ছেদ, প্রেমের সম্পর্কে ইতি টানলেন ইয়ামাল

তিনি আরও বলেন, ‘দাবি-আপত্তি শেষে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত নতুন যুক্ত হয়েছে ১৩ লাখ ৪ হাজার ৮৮০ জন। এ ভোটার তালিকা দিয়ে সংসদ নির্বাচন করা হবে। দাবি-আপত্তি শুধু এই নতুনদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বাকিদের তো আগে আছে।’

Leave a Comment