
রোববার (৫ এপ্রিল) সংসদে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছিলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছরের বেশি হতে পারবে না। তিনি জানতেন, বেগম খালেদা জিয়া বা তাকে মানুষ প্রধানমন্ত্রী বানাবেন। তারপরও তার নির্দেশনায় আমরা প্রস্তাবনা দিয়েছিলাম। প্রধানমন্ত্রীর এমন সিদ্ধান্তে বিরোধীদল কি প্রশংসা করবে না, টেবিল চাপড়ে সমর্থন দেবে না? -প্রশ্ন রাখেন সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিরোধী দল সংস্কার চায়, ৭১ এবং ২৪কে বরাবর করতে চায়। ৭১ এর সঙ্গে কিছুরই তুলনা চলে না। ৭১ এর সংবিধান কেন ভালো লাগে না, আমরা বুঝিতো। সর্বশ্রেষ্ঠ অর্জন, বিজয়গাঁথা। কারো কারো কাছে, পরাজয়ের গ্লানি। আমি সেই পথে যাবো না।
এনসিপিতে ১৫৩২ নতুন সদস্যের যোগদান
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চলুন, কীভাবে বাস্তবায়ন করা যায়, সেই পথ বের করি। বিরোধীদলীয় নেতা মিলেমিশে কাজ করার কথা বলেছেন। ওয়েলকাম জানাই।
জুলাই সনদ নিয়ে রাজনৈতিক সমঝোতা হওয়ার পরও মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস সনদে লেখা হয়নি উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করেছিলেন, আমরা এটি চাই। বিরোধীদল চায় কি-না, জিজ্ঞেস করেন।